Tuesday, 23 September 2014

           পূজোর খুশিতে দুচোখে ঝরে জল


আকাশে বাতাসে                 শুধু ভেসে আসে
                    নব আগমনী গান
শিউলি ফুলের গাছে              কত ফুল ফুটে আছে
              সৌরভে সুরভিত প্রাণ
মৌমাছির গুঞ্জন                         কাশ ফুলের বন
              দূরে অজয়নদীর বাঁক
সোনালী রোদ্দুরে                 ঢাকে কাঠি পড়ে
              ঢাকীরা আনন্দে বাজায় ঢাক
পূজোর বাজার হাট                ব্যস্ত দোকানপাট
              চারিদিকে শুধু হাঁকডাক
নতুন নতুন জামাকাপড়           কেহ কিনে ধূতিচাদর
              আর পাঞ্জাবী পূজোর পোশাক
লগ্ন চিকন বালুচরী                কিনবে পুজোয় বঙ্গনারী
              আঁচলে সূক্ষ্ম জরির কাজ
গাজিসিল্ক, লুধিয়ানা               শাড়ীপ্রিয় বঙ্গললনা
              আলতা শাঁখাসিঁদুর মা দুর্গার সাজ
ছোট ছোট ছেলেমেয়ে             এক বুক আশা নিয়ে
              মা-বাবার হাত ধরে ধায়
পটকা, বেলুন, বাঁশি              খেলনা কত রাশি রাশি
              সবকিছুই কিনতে মন চায়
যে দেখি ছোট্ট মেয়ে           কাঁদছে পড়ে ধূলায় শুয়ে
              মুখে তার মিলিয়ে গেছে হাসি
রাগিয়া আগুন মেয়ে              সারাদিন না খেয়ে
              অবুঝ মেয়ে থাকে উপবাসী
ঘরে কাঁদে ছোট্ট খোকা           বাবার হাতে নেই টাকা
              পূজোর বোনাস পায় না বছর শেষে
বাবা মায়ের মুখভার              কিসে হবে পূজোর বাজার
              খুশির দিনে দুচোখে জল আসে
মা আসবেন দোলায় চড়ে         অন্ন নাইকো চাষীর ঘরে
              নতুন গামছা কেনার পয়সা নাই
গত বছরে হয়নি ধান             বাঁচবে কিসে চাষীর প্রাণ
              ভাবে চাষী কি হবে উপায়?
পূজোর সময় এলো কাছে         খেত ধানে ভরে আছে
              সবুজ সবুজ দেখায় চারিদিক
ভোরে কচি ঘাসের পরে          চারদিকে শিশির পড়ে
              সূর্যের আলোয় তারা করে ঝিকমিক


No comments:

Post a Comment