মা প্রণমি তোমারে
শক্তিরূপিনী
তুমি মা,
বরাভয় প্রদায়িনী মা।
শান্তিরূপিনী
তুমি মা,
মাতৃরূপিনী তুমি মা।
তোমারে মা
জানাই প্রণাম।
চরণে তব শরণ
নিলাম।
ভক্তিরূপিনী
তুমি মা,
লক্ষ্মীরুপিনী তুমি মা।
শক্তিমুক্তি
প্রদায়িনী মা, লজ্জারূপিনী তুমি মা।
চরণে তব শরণ
নিলাম।
তোমায় করি
মা প্রণাম।
দনুজদলনী
তুমি মা,
অসুর বিনাশিনী তুমি মা।
দশপ্রহরণধারিনী
মা,
সৃষ্টি-স্থিতি বিনাশিনী মা।
দেবী মাতা
লহ মোর প্রণাম,
চরণে তব শরণ
নিলাম।
মহিষাসুরমর্দিনী
মা,
তুমি দশভূজা।
সকলেতে করে
মাগো তোমারে পূজা।
ভ্রান্তিরুপিনী
তুমি মা,
শ্রান্তি রুপিনী তুমি মা,
রিপুদলবারিনী
মা,
দয়ারূপিনী তুমি মা।
সন্তানেরে রাখো রাঙা পায়।
তোমারে মা প্রণাম জানাই।
শক্তিস্বরুপিনী
তুমি মা,
ভক্তিদায়িনী তুমি মা।
করুণাময়ী
তুমি মা,
তৃষ্ণারুপিনী তুমি মা।
ওগো মা, তুমি মা,
আমার মা, সবার মা।
জয় মা, দুর্গা মা, আদ্যাশক্তি মহামায়া মা।
ত্রিভুবনপালিনী, ব্রহ্মারুপিনী, জগজ্জননী তুমি মা।